সালাফী মাসজীদ মাদ্রাসা এসোসিয়েশন বাংলাদেশ (SMMAB) একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবাধর্মী সংস্থা, যা দেশের সকল সালাফী মাসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মধ্যে ঐক্য, সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত। এটি কোনো প্রচলিত দল নয়—বরং একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যা কুরআন ও সহীহ হাদীসের আলোকে পরিচালিত হয়।

১. প্রস্তাবনা

বিশুদ্ধ তাওহীদের ঝান্ডাবাহী ও প্রকৃত সুন্নাতের অতন্দ্র প্রহরী সালাফী মানহাজের তথা বিশুদ্ধ ইসলামের অনুসারীদের ওপর দেশী-বিদেশী মুনাফিক শ্রেণী,ইসলাম বিদ্বেষী শ্রেণী এবং মুশরিক ও চির অভিশপ্ত,পথভ্রষ্ট ইহুদি-খ্রিস্টানদের অব্যাহত ষড়যন্ত্র,মাসজীদ-মাদ্রাসা ভাঙচুর,লুটপাট,সালাফী এমাম খতিব ও মুসল্লীদের ওপর হামলা,মিথ্যা মামলা,জুলুম,নৃসংশতা থেকে নিজেদেরকে আত্মরক্ষা।একই সাথে এই নিছক বিশুদ্ধ দলিল নির্ভর এবং ওহী ভিত্তিক এই মুসলিম কাফেলার ওহীর নির্দেশনা অনুযায়ী ধর্মীয় সকল ইবাদাত সংক্রান্ত বিষয়, ব্যক্তি,সামাজিক,রাষ্ট্রীয় সকল কার্যক্রম নিরবচ্ছিন্ন ও যথাযত গতিতে আঞ্জাম দিতে সকল সালাফী মাসজীদ মাদ্রাসা, লাইব্রেরী, স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,দাওয়া সেন্টার,মিডিয়া(ইলেকট্রনিকস মিডিয়া,প্রিন্ট মিডিয়া,অনলাইন মিডিয়া),সালাফী ব্যক্তি,সালাফী সংগঠন বা দল সমূহ একত্রিত হয়ে মহান আল্লাহ সুবঃ নির্দেশ মোতাবেক ও তাঁর চূড়ান্ত সন্তুষ্টি লাভের আশায় ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত সালাফী এসোসিয়েশন গড়ার প্রস্তাব করা হয়।এসোসিয়েশন এর ১ম সভায় থেকে উক্ত প্রস্তাব পেশ করেন কাজী এ এম ইউসুফ জাহান। মিটিংয়ের উপস্থিত সকল সদস্য উচ্ছ্বসিত হয়ে এবং সর্বসম্মতিক্রমে সালাফী মাসজীদ মাদ্রাসা এসোসিয়েশন বাংলাদেশ, নামক এই সম্মিলিত সালাফী এসোসিয়েশন গঠন করেন।যে এসোসিয়েশন প্রচলিত কোন সামাজিক, রাজনৈতিক কিংবা ধর্মীয় দল বা সংগঠন নয় বরং তা সকল সালাফী ব্যক্তি,দল,সংগঠন একত্রিত হয়ে কাজ করার ঐক্যবদ্ধ মহাপ্লাটফর্ম।সম্মিলিত এই সালাফী এসোসিয়েশন এর ১ম সভায় তা.৫-৯-২০২৫ ঈসায়ী রোজ জুমআবার
এই এসোসিয়েশনের প্রস্তাবকারী শায়েখ কাজী এ এম ইউসুফ জাহান কে প্রতিষ্ঠাতা মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহনের প্রস্তাব করা হয় এবং তিনি দ্বীনি স্বার্থে মানবতার কল্যাণে সে দায়িত্ব গ্রহনে রাজি হন।অতঃপর এই সভা থেকে ১৯ সদস্য নিশিষ্ট উপদেষ্টা প্যানেল,সভাপতি, সিনিয়র সহ: সভাপতি,সহঃ সেক্রেটারি সহ ৬৪ জেলা থেকে সমানুপাতিক হারে সর্বমোট ৩০০(তিনশত) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের খ্যাতনামা প্রোথিতযশা ইসলামিক স্কলার, সুশীল সমাজের প্রতিনিধিগণকে তাঁদের সদয় সম্মতিক্রমে সংযুক্ত করা হয়।অতঃপর একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্রের মাধ্যমে “দ্বীনের স্বার্থে…..মানবতার কল্যাণে” স্লোগান কে প্রতিপাদ্য বানিয়ে এই অলাভজনক এসোসিয়েশন এর প্রস্তাবনা পেশ পূর্বক মহান আল্লাহর নামে “সালাফী মাসজীদ মাদ্রাসা এসোসিয়েশন বাংলাদেশ”,এর যাত্রা শুরু হয়

২. বৈশিষ্ট্য : সাালফী মাসজীদ মাদ্রাসা এসোসিয়েশন,বাংলাদেশ এর মৌলিক সাত বৈশিষ্ট্য।

১.SMMAB কোন প্রচলিত কোন ধর্মীয়, রাজনৈতিক,সামাজিক দল নয় বরং মাসজীদ মাদ্রাসা ভিত্তিক দেশের সকল সালাফী ও বিবেক সম্পন্ন মুসলিমদের স্মিলিত সমিতি বা এসোসিয়েশন।

২.SMMAB একটি অলাভজনক সমিতি বা এসোসিয়েশন।

৩.SMMAB এসোসিয়েশন বা সমিতি দেশের সকল সালাফী ব্যক্তি, দল,সংগঠন, মাসজীদ,মাদ্রাসার,সংঘের স্বার্থ সমানভাবে সংরক্ষণ করে।

৪.SMMAB একটি সেবাধর্মী এসোসিয়েশন।

৫.SMMAB কে কখনও প্রচলিত সালাফী বা নন সালাফী কোন রাজনৈতিক কিংবা ধর্মীয় দল হিসাবে আত্ম প্রকাশ করবে না।বরং এসোসিয়েশন বা সমিতির হিসাবেই সকল ধর্মীয় সামাজিক, জাতীয় আন্তর্জাতিক পরিমন্ডলে কার্যক্রম অব্যাহত রাখবে।

৬.এই এসোসিয়েশন বা সমিতি(SMMAB) বিশেষ ব্যক্তি বা দলকে বিশেষ সুবিধা দেবে না বরং সমিতির অধিক অনুকূল্য পাওয়ার হকদার বিবেচিত হবে সৎ, মাজলুম,আল্লাহভীরু ও অবিকৃত সালাফী মানহাজে অটল ব্যক্তি,প্রতিষ্ঠান কিংবা সংগঠন।

৭.এই এসোসিয়েশন বা সমিতি(SMMAB) সকল কার্যক্রম শতভাগ পবিত্র কুরআন ও সহীহ হাদিসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।দেশ-বিদেশের যে কেহ এসোসিয়শনের কোন কার্যক্রম দলিল সহ পবিত্র কুরআন মাজীদ ও সুন্নাহর সাথে বিন্দুপরিমাণ দূরত্ব প্রমাণ দিলে তা থেকে এসোসিয়েশন তাৎক্ষণিক পবিত্র কুরআন ও সহীহ হাদিসে প্রত্যাবর্তনের দৃড় অঙ্গিকার ব্যক্ত করে।

আকুল আবেদন:

প্রিয় দেশ বিদেশের ভাই ও বোনেরা দয়া করে এই এসোসিয়ন এর লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি না জেনে সেবাধর্মী এ এসোসিয়শনের নামে কোন অপপ্রচার করবেন না।এ ক্ষেত্রে আল্লাহর ভয়ই আমাকে-আপানকে এই অপকর্ম থেকে পরিত্রাণ দিতে পারে।স্বরণ রাখুন কিছু সংখ্যক মানুষ নিজ খেয়ে,বিনা পারিশ্রমিকে,সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অবিরাম পরিশ্রম করে চলেছে আপনি যদি না জেনে তাদের স্বীকৃতি দেওয়ার পরিবর্তে বরকতময় কাজের আঞ্জাম দেওয়া পথে বাধা হয়ে দাঁড়ান তাহলে মুসলিম হিসাবে আপনার সাথে বিদ্বেষ-বিবাদ-সংঘর্ষে লিপ্ত না হলেও সাজদাহ ও দুহাত তুলে আল্লাহর নিকট অভিযোগ দায়ের করতে তারা দ্বীধাবোধ করবে না

৩. সাালফী মাসজীদ মাদ্রাসা এসোসিয়েশন,বাংলাদেশ এর ১৯ মৌলিক কার্যক্রম

১.মহান আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত লক্ষ্য নির্ধারণ:এসোসিয়েন এর প্রথম কাজই হবে নিয়তকে শুদ্ধ করা তথা সকল কার্যক্রম মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই পরিচলনা হবে এমন বিশুদ্ধ চেতনা এসোসিয়নের মধ্যে তথা সকল দায়িত্বশীলের মধ্যে সর্বক্ষণ জাগ্রত রাখা।

২.দেশের সকল সালাফী মাসজীদের- তালিকা প্রণয়ন

৩.দেশের সকল সালাফী মাদ্রাসার তালিকা প্রণয়ণ ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কার্যক্রম চালানো।

৪.দেশের সকল সালাফী দল বা সংগঠনের তালিকা প্রণয়ন

৫.আন্তর্জাতিক তথা অন্যান্য দেশের সকল সালাফী দল,সংগঠন কিংবা দেশের তালিকা প্রণয়ন।

৬.দেশের সকল সালাফী ইসলামিক স্কলারদের তালিকা প্রণয়ন

৭.অন্যান্য দেশের সকল সালাফী স্কলারদের তালিকা প্রণয়ন

৮.দেশের সালাফী সংখ্যাগরিষ্ট জেলা,থানার,ও ইউনিয়নের তালিকা প্রণয়ণ।

৯.দেশের সকল সালাফী সংখ্যলঘু জেলা,উপজেলা ও ইউনিয়নের তালিকা প্রণয়ন।

১০.সালাফী শূন্য ওয়ার্ড/গ্রাম,ইউনিয়ন,উপজেলা জেলার তালিকা প্রণয়ন।

১১.সালাফী বা আহলে হাদিস সকল দল বা সংগঠন গুলোর মধ্যে আন্ত: সমন্বয়,সমঝোতা,সহযোগীতা সুসম্পর্ক ও জোট তৈরি করণ প্রকল্প:

১২.সালাফী বা আহলে হাদিস সকল দল গুলোর কর্মীদের মধ্যে সমন্বয়ন,সহঝোতা,সহযোগীতা ও সুসম্পর্ক প্রতিষ্ঠা প্রকল্প:

১৩.অন্যান্য ইসলামিক গোষ্ঠীর মধ্যে হিকপূর্ণ সম্পর্ক প্রকল্প:

১৪.সালাফী মানবিক ও আইনি সহায়তা বিভাগ:

মানবিক সহায়তা
ক)ত্রাণ বিতরণ কর্মসূচি
বন্যার্ত ও শীতার্তদের অন্য ও বস্ত্র বিতরণ।
খ)কর্জে হাসানা প্রকল্প
গ)আসহায় বয়স্ক,এতিম,বিধবা ভাতা প্রকল্প।
ঘ)রক্ত দান কর্মসূচী
ঙ)নও মুসলিম কল্যাণ ফান্ডের মাধ্যমে নও মুসলিমদের শিক্ষা ও বাসস্থান তথা পূনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা।

আইনি সহায়তা:
ক)সালাফী মাসজীদের কোন মুসল্লী কিংবা সালাফী মাদ্রাসার কোন দায়িত্বশীল কেহ অন্যায় আক্রমণ কিংবা জুলুমের স্বীকার হলে তাকে এ্যাডভোকেটের মাধ্যমে আইনি সহায়তা দিয়ে ন্যায় বিচার পাইয়ে দেওয়া!

খ)সালাফী মাসজীদ-মাদ্রাসা ও সংশ্লিষ্ট মুসল্লী কিংবা দায়িত্বশীল কেহ অন্যায় জুলুমের স্বীকার হওয়ার সাথে সাথে কিংবা সর্বোচ্চ ২৪-৪৮ ঘন্টার মধ্যে একজন আইনজীবীর নেত্বত্বে ৭-৯ সদস্য বিশিষ্ট কিংবা পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সংখ্যক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করতে পাঠানো ও আইনগত ব্যবস্থা নেওয়া।

গ)সালাফী মাসজীদের কোন মুসল্লী এবং মাদ্রাসার দায়িত্বশীল কিংবা কোন সহযোগিতা কামনাকারী অন্যায় মামলার শিকার হলে এ্যাডভোকেটের মাধ্যমে আইনী সহযোগীতার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা।

ঘ)সালাফী মাসজীদের কোন মুসল্লী এবং মাদ্রাসার দায়িত্বশীল কিংবা কোন সহযোগিতা কামনাকারী মিথ্যা ও অন্যায় মামলার শিকার হয়ে জেলে থাকলে এ্যাডভোকেটের মাধ্যমে আইনী সহযোগীতার মাধ্যমে মামলার নিষ্পত্তির তাকে কারা মুক্তি করণ ও পূনর্বাসনের ব্যবস্থা করা!

ঙ)এসোসিয়েশন এর একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে নও মুসলিমদের এভিডেভিড সহ সকল আইনী সহযোগীতা দেওয়া।

১৫.সালাফী মাসজীদ-মাদ্রাসাতে গুলোর সুরক্ষা ও সংরক্ষণ এবং গণ মক্তব প্রকল্প:

১৬.সালাফী কর্মসংস্থান-বাণিজ্য ও কারিগরি প্রশিক্ষণ বিভাগ:

১৭.নতুন সালাফী মাসজীদ-মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প:

১৭.ক)SMMAB নিজস্ব ফান্ড গঠণ: ব্যবসার মাধ্যমে ফান্ড সংগ্রহ
দেশ বিদেশ থেকে মাসজীদের ফান্ড সংগ্রহ করণ,জাকাত সংগ্রহ করণ,ফিতরা সংগ্রহ করণ,সাধারণ সাদাকা সংগ্রহকরণ,এবং দায়িত্বশীলদের থেকে মাসিক ইয়ানাত সংগ্রহ করণের মাধ্যমে নিজস্ব সমৃদ্ধ বায়তুল মাল সমৃদ্ধকরণ কার্যক্রম

১৭.খ)সরকারী ফান্ড সংগ্রহ:
ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সরকারী বরাদ্দের অন্যতম হকদার সালাফী মাসজীদ মাদ্রাসা সমূহ।অতএব ধর্মীয় প্রতিষ্ঠানের সরকারী সকল অনুদান এ এসোসিয়েশনের মাধ্যমে আদায় করা হবে।এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সদ্ব্যবহারের ব্যবস্থা গ্রহন করা হবে।

১৭.গ)আন্তর্জাতিক সংস্থার ফান্ড সংগ্রহ:মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশেষ করে সৌদি আরব,
কুয়েতী সংস্থা,কাতার ভিত্তিক সংস্থা গুলোর মাসজীদ কমপ্লেক্স নির্মানের সকল কার্যক্রম এ এসোসিয়েশন আঞ্জাম দিবে।

১৮.সালাফী মুয়াল্লিম/মুয়াল্লিমা প্রশিক্ষণ প্রকল্প:এসোসিয়েশন এর
কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে
প্রতি বছর দুই বার একমাস ব্যাপী সালাফী নূরানী এবং মুয়াল্লিম/মুয়াল্লিমা প্রশিক্ষণ এর আয়োজন করা হবে।

১৯.সালাফী মাসজীদ-মাদ্রাসা সমূহের সদস্যপদের নিবন্ধন ও সভা সমূহের আয়োজন:
সকল সালাফী মাসজীদ, মাদ্রাসা,স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়,লাইব্রেরি এই এসোসিয়েশন এর সদস্য পদ লাভ করতে পারবে।একই সাথে সালাফী মতার্শে উজ্জীবিত মাসজীদ শিক্ষা প্রতিষ্ঠান গুলো বিশেষ শর্ত সাপেক্ষে এই এসোসিয়েশন এর সদস্য পদ লাভ করতে পারবে।

ক)নির্দিষ্ট সদস্য ফরমে সদস্যপদ লাভের আবেদন করবে মাসজীদ ও শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা প্রধান ও পরিচালকগণ।
খ)স্থায়ী কমিটির মিটিংয়ে বিল আকারে উপস্থাপনের পর মিটিং থেকে সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
গ)কেন্দ্রীয় কমিটির মিটিং থেকে কত তম সদস্য এবং তা উল্লেখ পূর্বক রেজিঃ নম্বর প্রদান করতে হবে।

৪. বিভাগসমূহ (Departments)

  • মানবিক সহায়তা বিভাগ

  • আইনি সহায়তা বিভাগ

  • তালিকা ও তথ্যভাণ্ডার বিভাগ

  • প্রশিক্ষণ ও কর্মসংস্থান বিভাগ

  • দাওয়াহ ও মিডিয়া বিভাগ

  • ফান্ড ও বায়তুল মাল বিভাগ

  • সদস্যপদ ও সমন্বয় বিভাগ

৫. সদস্য প্রতিষ্ঠানসমূহ

5.1 🕌 সদস্য মাসজীদ

দেশব্যাপী সকল সালাফী মাসজিদ, যারা কুরআন-হাদীস ভিত্তিক পরিচালিত হয় এবং এসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করে।

5.2 🏫 সদস্য মাদ্রাসা

সালাফী আদর্শে পরিচালিত মাদ্রাসাগুলো, যারা দ্বীনি শিক্ষা ও সংস্কারমূলক কার্যক্রমে সক্রিয়।

5.3 📢 সদস্য দাওয়াহ সেন্টার

যেসব প্রতিষ্ঠান দাওয়াহ, ইসলাম প্রচার ও প্রশিক্ষণে নিয়োজিত।

5.4 📚 সদস্য লাইব্রেরি

সালাফী মানহাজে পরিচালিত ইসলামিক বই, গবেষণা ও রেফারেন্স কেন্দ্রসমূহ।

5.5 🧒 সদস্য ক্লাব

যুব ও শিশুদের দ্বীনি শিক্ষা, খেলাধুলা ও নৈতিক উন্নয়নে নিয়োজিত সালাফী ক্লাবসমূহ।

5.6 🌍 সদস্য আন্তর্জাতিক সংস্থা/দেশ

সৌদি, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশের সালাফী সংগঠন ও সংস্থাগুলো যারা SMMAB-এর সঙ্গে সহযোগিতায় আগ্রহী।

5.7 🏫 সদস্য স্কুল

সালাফী আদর্শে পরিচালিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহ।

5.8 🎓 সদস্য কলেজ

যেসব কলেজ দ্বীনি চেতনা ও সালাফী মানহাজে পরিচালিত হয়।

5.9 🏛️ সদস্য বিশ্ববিদ্যালয়

সালাফী চিন্তাধারায় পরিচালিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

5.10 🛡️ সদস্য দল

সালাফী ভিত্তিক সংগঠন, সংঘ, বা দল যারা দলীয় পরিচয় নয়—বরং এসোসিয়েশনের সদস্য হিসেবে সম্মিলিতভাবে কাজ করে।